Thursday, 21 November 2013

বাংলা কবিতা "প্রাথর্না", রবীন্দ্র নাথ ঠাকুর

Rabindra Nath Tagore
প্রাথর্না
রবীন্দ্র  নাথ ঠাকুর
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।
আপন প্রাঙ্গন তলে দিবস শর্বরী,
বসুধারে রাখে নাই খণ্ড খুদ্র করি।
যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে
উচ্ছসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে;
দেশে দেশে দিশে দিশে কর্মধারায় ধায়,
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়।
যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি,
বিচারের স্রোত পথে ফেলে নাই গ্রাসি--
পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা।
নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ
ভারতের সেই স্ববর্গে কর জাগরিত।

বাংলা কবিতা "দুর্ভাগা দেশ", রবীন্দ্র নাথ ঠাকুর

Rabindra Nath Tagore
দুর্ভাগা দেশ
রবীন্দ্র নাথ ঠাকুর
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ আপমান,
আপমানে হতে হবে তাহাদের সমান।
মানুষের  অধিকারে
বাঞ্ছিত করেছ যারে
সম্মুখে দাড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান
আপমানে হতে হবে তাহাদের সমান।
যারে তুমি নিচে ফেল সে তোমারে বধিবে নিচে
পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
অজ্ঞানের অন্ধকারে
আড়ালে ঢাকিছ যারে
তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যাবধান
আপমানে হতে হবে তাহাদের সমান।